1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে নিহত ৭০

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, গত শুক্রবার ১৯ জানুয়ারি দেশটির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলে অবস্থিত স্বর্ণের খনিটিতে ধস নামে। দেশটির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং ডিরেক্টরেটের একজন কর্মকর্তা করিম বেথে এটিকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করেছেন।

স্বর্ণ খনির একজন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলর ওমর সিদিবে বলেছেন, ওই খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল। তিনি বলেন, ধসের সময় বিকট আওয়াজ হয়। মনে হচ্ছিল, আমাদের আশেপাশের সব কিছু কাঁপতে শুরু করেছে। মালির সরকার শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মালির খনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খনি ধসের কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় আমরা গভীরভাবে অনুতপ্ত এবং এলাকার খনি শ্রমিক এবং সম্প্রদায়কে সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বে কুলিবালি বলেছেন, খনি মালিকরা যথাযথ মান না মেনেই খনিগুলো খনন করেছে। আমরা তাদের বেশ কয়েকবার এই বিষয়ে পরামর্শ দিয়েছি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting