পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল কেন্দ্র খারগ দ্বীপে ভয়াবহ এক হামলার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা যায়, এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে আঘাত হানা হয়েছে, যা নিশ্চিত হলে চলমান সংঘাতের ইতিহাসে একটি বড় ধরনের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে।
বিশ্লেষকদের মতে, অতীতেও খারগ দ্বীপে হামলার ঘটনা ঘটলেও সেগুলো ছিল মূলত সামরিক স্থাপনা লক্ষ্য করে। তবে এবারের হামলায় যদি তেল অবকাঠামো বা রপ্তানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তা ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। কারণ ইরানের মোট তেল রপ্তানির বড় অংশই এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়।
এদিকে হামলার বিস্তারিত তথ্য ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা