1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কি রোববারই শেষ হচ্ছে ?

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মার্কিন  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি নিয়ে নাটকীয় মোড় দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার (২৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। 

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান (কেএএন) বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন তা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে। 

ইস্তাম্বুল থেকে তারেক শুইরেফের পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অনির্দিষ্টকালের আলোচনার পরিবর্তে ইরানের সঙ্গে একটি দ্রুত বোঝাপড়ায় পৌঁছাতে চাইছেন, তবে রোববারের মধ্যে বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting