1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

কারাগারে একসঙ্গে ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৮৬ বার পঠিত

এক সময়ের প্রতিদ্বন্দ্বী বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে এখন কারাগারে নিয়মিত ফুটবল খেলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কারাসূত্র বলছে, প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে এ ফুটবল খেলা হয়। 

তারা দুজনই বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ এ ভিআইপি মর্যাদায় রয়েছেন। কারাগারের বাইরে গুলশানে সালাম মুর্শেদীর দখলে থাকা একটি বাড়ি নিয়ে রিট দায়ের করেন সুমন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

তবে অন্য একটি সূত্র বলছে, ফুটবল খেলার ছলে প্রায়ই একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান। উদ্দেশ্যমূলকভাবে মারা হয় পায়েও। এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বরাবর ফাউল করে বসেন সালাম মুর্শেদী। পরে সালাম মুর্শেদীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, বুড়া বয়সের পা নিয়ে সাবধানে ফাউল কইরেন। না হলে হাড় ভেঙে যাবে। 

৫ আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী। তারা দুজনই বর্তমানে কাশিমপুর  আছেন। 

একাধিক মামলায় জামিন চাইলেও কোন আদালতেই তাদের জামিন হয়নি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting