গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকার ব্যয়ে নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে।
গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মকশ বিল এলাকায় নির্মিত ওই ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের একাংশ ভেঙে বিলীন হয়ে গেছে। সড়ক ধসের ফলে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী ও চালকরা।
পাঁচ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে কালিয়াদহ মকশ বিল এলাকার ভুক্তভোগী জনতা।
স্থানীয়দের অভিযোগ—এটি কোনো প্রাকৃতিক কারণে নয়, বরং নিম্নমানের নির্মাণসামগ্রী ও তড়িঘড়ি কাজের ফল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির নির্মাণকাজ পুরোপুরি শেষ না করেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে করে প্রকল্পের গুণগত মান যাচাইয়ের আগেই কাজটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়—যা প্রকৌশল নীতিমালার চরম অবহেলার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, “অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে ।