ছাতকে সহকারী শিক্ষক সমিতির বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয় ।
সুনামগন্জের ছাতক উপজেলায় সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ খেলায় অংশগ্রহণ করে খেলাকে প্রাণবন্ত করেন। বিজয় দিবস প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে লালদল ও সবুজদল’র মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা অনুষ্ঠীত হয়। খেলায় লাল দল সবুজ দলকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতি সুনামগন্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগন্জ সদর উপজেলা সহকারী সমিতির সাধারন সম্পাদক মো: দবির উদ্দীন।খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো: ফজলুল হক,মো: হায়দর আলী। সবুজ দলের সদস্যবৃন্দ হলেন, সাইদুল আলম ডালিম( টিম ম্যানেজার),পংকজ দত্ত( অধিনায়ক) খালেদুর রহমান মানিক ( সহ অধিনায়ক) , আবু তাহের, সুস্ময়,আক্তার হোসেন,পরিতোষ পুরকায়স্থ, কবির আহমদ,বিজয় ভূষণ,ছমির উদ্দীন,পিংকু , মিঠুন দাস,ইব্রাহিম, আলমগীর, মইনুল হোসেন। লাল দলের সদস্যবৃন্দ-ইমাদ উদ্দীন মানিক( টিম ম্যানেজার), রুহুল আমীন পলাশ( অধিনায়ক), বিপ্রেষ দাস( সহ অধিনায়ক), মোছাদ্দিক আহমদ, বসু মালাকার,লিংকন, মিসবাহ উদ্দীন,, শাওন, হারান,পাপলু, নির্মল, সঞ্চয়, সাজন, মিটু, প্রনব। খেলায় প্রবাসী সাবেক শিক্ষকদের মধ্য থেকে যারা স্পন্সর করেছেন তাঁরা হলেন প্রনব দাস মিঠু( সাবেক সভাপতি, সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখা, কানাডা প্রবাসী), আনোয়ার হোসেন( সাবেক সেক্রটারী সহকারী শিক্ষক সমিতি, ছাতক উপজেলা), এসএম নোমান( সাবেক সহসভাপতি, সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা, যুক্তরাজ্য প্রবাসী), সেলিনা আক্তার( সাবেক সহকারী শিক্ষক, যুক্তরাষ্ট্র প্রবাসী) ছালেহ আহমদ ছালেক( সভাপতি, গোবিন্দগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন)