1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন এক সময়ের জেল থেকে ফিরে নতুন জীবনের বার্তা দিলেন সিদ্দিক

ঢাকা–বরিশাল মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা,নিহত ৩

মোঃ তরিকুল ইসলাম রিপন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

ঢাকা–বরিশাল মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা। মাদারীপুরের তাঁতিবাড়ী স্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী স্ট্যান্ড এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান মহাসড়কের পাশে চলমান একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর সেটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। অপর আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ঢাকা–বরিশাল মহাসড়কে বারবার ঘটে যাওয়া দুর্ঘটনা যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে।

মাদারীপুর থেকে।
মোঃ তরিকুল ইসলাম রিপন,

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting