1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

তানভীর হোসেইনের লেখা . . . “আবার দেখা হলে “

তাসনোভা তুসিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৯৭২ বার পঠিত

    .  .  .  “আবার দেখা হলে ”  .  . .

তবুও যদি হয় আবার দেখা
সন্ধ্যা নামা পথে তুমি একা,
না দেখার ভঙ্গি করেও দেখবে
আর অযথাই মুঠোফোনে ব্যস্ত হবে,
যদি হয়ে যায় চোখে চোখ পড়ে কথা
ভালো আছো? হবে অহেতুক প্রশ্নের দেখা,
তুমিও হাসলে,আমিও হাসলাম,এই তো আছি বেশ
দেশ ছাড়বো ভেবোও ছাড়া হচ্ছে না দেশ,
কেন? প্রিয়দের প্রতি বুঝি বেশ টান
না, প্রিয়দের খুঁজতেই করি দিন রাত সমান,
চলো সামনের ক্যাফে থেকে কফি খাই
পকেটে কঠিন হিসাবের টাকা, না যাই
এটা না বললেও হতো
আমার কিছুই নেই তোমায় না বলার মতো,
আজও কি আগের মতো লিখো কবিতা
আগে মূলভাব ছিলো প্রণয় এখন তা বাস্তবতা,
তুমি বেশ বদলে গেছো
কারো শূন্যতা শিখিয়ে গেছে,
পূর্ণতার আশায় করো কি কারো প্রতিক্ষা?
করেছিলাম বলেই আজ আমি উপেক্ষা,
পুরনো অতীত মনে রাখতে নেই
আর আনন্দের স্মৃতি ভুলতে নেই,
তুমি কেমন জানি অদ্ভুত রহস্যজনক
হাহা, রহস্য উন্মোচন করা না তোমার শখ,
ছিলো এক সময় এখন আর নেই
কেন নেই?
তাতে নিজেকে হারানোর ভয় থাকে
ভয় কাটনোর জন্য আস্বস্ত পাওনি কাউকে?

উত্তর টা ছিলো নিরবতায় জল জল করা চোখ
আগের মতোই মনে রাখবো প্রিয় প্রাক্তনের এই মুখ,

কোনো এক অজুহাতে অনেক হয়ে গেলো কথা
হয়তো আবারও হবে দেখা, গোপন থাকবে ব্যাথা,
না বলা কথার প্রতি মানুষের কৌতূহল বেশি
আজ মানুষ নই বলেই মানুষকে এত ভালোবাসি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting