নির্মাণশ্রমিকরা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরাই জানি না, কেন টাকা কেটে ফেলে। এ ছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়।
আমাদের দাবি, যেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হয়। এ ছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। দাবি না মানলে আমরা কাজে ফিরে যাব না।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।