1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে ভুলে যাওয়ার রোগ থাকতে হবে

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৩৬ বার পঠিত

দাম্পত্য জীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখের সংসার এখনো টিকে আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে, আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। তা হলে সংসার কিভাবে টিকল? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে।

ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনো কখনো কানে কম শুনতে হবে। অভিনেত্রী মনে করেন, সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়াই আসল রহস্য। কোনো কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি। সেই কারণেই ২৫ বছরের দাম্পত্যে টিকে গিয়েছেন অজয়-কাজল। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। তখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি বাবা শমু মুখার্জী। তিনি প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। পরে অবশ্য পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে সারেন তারা। দুই ছেলেমেয়ে নিয়ে কাজল-অজয় দম্পতির সুখের সংসার।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting