1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

দুই সন্তানের বাবাকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর নামে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭৪ বার পঠিত

গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) জাল জন্মনিবন্ধন তৈরি করে শিশু হিসেবে দেখিয়ে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিশু আদালতের বিচারক এ নির্দেশ দেন। আদালতের নির্দেশে পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম তালুকদার বলেন, লিখিত এজাহার হাতে পেয়েছি। তবে কিছু সংশোধন ও বিয়োজনের জন্য বাদীকে বলা হয়েছে। সেটি হাতে পেলেই মামলা এন্ট্রি করা হবে।

এ বিষয়ে পেশকার সালাহউদ্দিন বলেন, আদালতের নির্দেশে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে  অভিযোগ অস্বীকার করে শেফাউল ইসলাম রিপন নামে ওই অ্যাডভোকেট জানান, মামলা হলে তিনি আদালতেই এর জবাব দেবেন।

এর আগে, গত ১৫ জুলাই সেনা ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রাম থেকে পলাশ রানা ও তার তিন সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সিমকার্ড, মোবাইল ফোন ও প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতে প্রতারক পলাশ রানার জামিন আবেদন ব্যর্থ হলে গত ৩ আগস্ট শিশু আদালতে পলাশের বয়স দেখানো হয় ১৭ বছর ৭ মাস। সেই তথ্যের ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়।

কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১ জুন ২০০০, মামলার এজাহারেও বয়স ২৫ বছর উল্লেখ আছে। অথচ জন্মনিবন্ধনে লেখা হয়েছে ১৫ জানুয়ারি ২০০৮। এই অসঙ্গতিই ফাঁস করে দেয় পুরো কূটকৌশল।

গত ১২ আগস্ট দায়রা জজ আদালতে আইনজীবী সরওয়ার হোসেন বাবুল বিষয়টি উত্থাপন করেন। পরে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু বকর সিদ্দিক ছানা জানান, ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে নেওয়া জামিন বাতিল করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting