সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাবার আদর্শে বেড়ে ওঠা রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। উচ্চশিক্ষার নেশায় তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে, যেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জনের পর লন্ডনের মর্যাদাপূর্ণ ‘লিংকনস ইন’ থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পেশ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পরে আইনমন্ত্রী হয়েছেন।