1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

আজ সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনায় বিমানের চাকায় আগুন ধরে গেলে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বিমানবন্দরের উদ্ধারকারী দলের তৎপরতায় বিমানে থাকা ২৭৮ জন যাত্রী এবং ১১ জন কর্মীসহ মোট ২৮৯ জন আরোহীকে অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

টার্কিশ এয়ারলাইনসের ‘টিকে ৭২৬’ নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করে ভোররাতে কাঠমান্ডু পৌঁছায়। রানওয়েতে অবতরণের মুহূর্তেই বিমানের চাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখা দেওয়ামাত্রই বিমানবন্দরে উপস্থিত দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ঠিক কী কারণে বিমানের চাকায় এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting