1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

পোস্টাল ভোটে জয়ী জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খাঁন

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের পোস্টাল ভোটের ফলাফলে পরিবর্তন এসেছে। পোস্টাল ভোট যোগ হওয়ার পর জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্প্রতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে রফিকুল ইসলাম খান পান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটে দুই প্রার্থীর ব্যবধান ছিল মাত্র ৭৬৫ ভোট। ফলে তখনো ফল অনিশ্চিত ছিল।

পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা করা হয়। এ আসনে বৈধ পোস্টাল ব্যালট ছিল ৩ হাজার ২১টি। এর মধ্যে রফিকুল ইসলাম খান পান ২ হাজার ১৭৯ ভোট এবং এম আকবর আলী পান ৮২০ ভোট।

পোস্টাল ব্যালট যুক্ত হওয়ার পর পাল্টে যায় চিত্র। চূড়ান্ত গণনায় রফিকুল ইসলাম খানের মোট ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮৭২। বিপরীতে এম আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হন।

 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting