1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল টিয়া মাছ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪২৫ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আবু সালেকের জালে ধরা পড়েছে চারটি বিরল প্রজাতির মাছ, যা স্থানীয়ভাবে ‘টিয়া মাছ’ বা ‘প্যারট ফিশ’ নামে পরিচিত। গত বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছগুলো ধরা পড়ে এবং আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের খান ফিশ আড়তে নিয়ে আসা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে,মাছটি ‘scaridae’ পরিবারের। এর বৈজ্ঞানিক নাম ‘scaridae cetoscarus’। স্থানীয়ভাবে মাছটি প্যারট ফিশ বা টিয়া মাছ বা নীল তোতা নামে পরিচিত। বাংলাদেশে মাছটি বিরল। এ মাছ ভারত মহাসাগরে বেশি পাওয়া যায়। তবে দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন উপকূল পর্যন্ত এর বিচরণ রয়েছে 

মাছটি পাওয়া জেলে আবু সালেক বলেন, গতকাল বুধবার (১১ জুন) রাত ১২টার দিকে সাগরে জাল ফেলি। পরে ইলিশ এবং পোয়াসহ অন্যান্য মাছের সঙ্গে এই টিয়া মাছগুলো ধরা পড়ে। এর আগে এসব মাছ আমাদের জালে কখনো ধরা পরেনি। এই প্রথম ধরা পড়লো। তবে মাছগুলো পোয়া মাছের সঙ্গেই নিলামে বিক্রি করেছি। 

নিলামে কিনে নেওয়া ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, এই মাছগুলো বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। ইতোমধ্যে মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আশা করি ভালো দামে বিক্রি করতে পারব।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting