1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে আটক করছে ভারত !

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এ ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে।

এসব রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অনেককে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে। দিল্লির বসন্তকুঞ্জ এলাকার বাঙালি পাড়ায় পানিসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাও সম্প্রতি ভারতের গণমাধ্যমে আলোচনায় এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে মানুষকে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

ওড়িশায় পরিস্থিতি আরও ভয়াবহ। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অন্তত সাড়ে ৩০০ বাংলা ভাষাভাষী ব্যক্তিকে আটক করা হয়েছে। শুধুমাত্র বাংলায় কথা বলার অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি উঠেছে। এই ঘটনায় বিজেপি-বিরোধী রাজনৈতিক শিবিরগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting