1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পঠিত

ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যার ফলে ভারত থেকে ভেন্যু সরানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনায় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার সিদ্ধান্তে নিজেদের অবস্থান পুনরায় স্পষ্ট করে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত-এর বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বোর্ড।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এ কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই আলোচনা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting