ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে গত রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর তীব্র অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে সাংবাদিকরা এ সিদ্ধান্তে বেশি বিপদে পড়বেন বলে জানান। পরে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা যেন মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারে, সেটি নিয়ে কাজ চলছে। দ্রুত এ বিষয়ে পৃথক নির্দেশনার মাধ্যমে বিস্তারিত জানানো হবে।