1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : মিরসরাইয়ে সিএনজি-অটোরিক্সাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

এম মোর্শেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৪ বার পঠিত

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী অংশে অবস্থিত সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে লরি (চট্টমেট্টো ঢ ৮১২২৪৬) বাম দিক থেকে হঠাৎ ডান দিকে উঠে যায়। এসময় পেছন থেকে আসা জোনাকী পরিবহনে (লক্ষীপুর ব ১১০০২০) একটি বাস লরির পেছনে ধাক্কা লেগে গ্লাস ভেঙ্গে যায়। পরবর্তীতে বাসটির চালক কিছুদূর গিয়ে লরিকে আটকিয়ে লরির চালকের সাথে কথা কাটাকাটি করে। খবর পেয়ে ঘটনাস্থলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় চৈতন্যের হাট এলাকার সিএনজি অটোরিকশা স্টপেজ থেকে ৫-৬ জন অটোরিকশা চালক ঘটনাস্থলে দুর্ঘটনা দেখতে যায়। এসময় পেছন থেকে আসা বেপরোয়া গতির মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ন ১৫-১০৭৭) সিএনজি অটোরিকশা চালক ও হাইওয়ে পুলিশকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত হন পুলিশসহ ৫ জন। লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী থানায় আনা হয়েছে।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও তার ভাই শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম (৬০)।

আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই মো. মোস্তফা কামাল (৪৫), কনস্টেবল জাকির হোসেন (৪০), আব্দুল আউয়াল (৫০) রফিক (২৫), শাহ আলী (২৬)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting