1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

মাদারীপুরে গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার”

মোঃ তরিকুল ইসলাম রিপন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

মাদারীপুরে ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  বুধবার (২৯ এপ্রিল) বিকেল তিনটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছাঃ জেসমিন আকতার বানু, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান, গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অডিনেটর নাসির উদ্দিন লিটন,ডি আর টি সদস্য এবং ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, ও ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্য, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান বিগত সময়ের গ্রাম আদালতের সাফল্য এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরেন। তিনি জানান, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অনন্য ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার বলেন, গ্রাম আদালতের মূল উদ্দেশ্য তখনই সফল হবে, যখন এর সুফল মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। সাধারণ মানুষ যাতে মামলা-হামলার দীর্ঘসূত্রিতা এড়িয়ে নিজেদের এলাকায় সঠিক বিচার পায়, সে বিষয়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।”

সভায় উপস্থিত বক্তারা গ্রাম আদালতের আইনি সক্ষমতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে প্রচার কার্যক্রমের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে গ্রাম আদালত একটি শক্তিশালী বিচারিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting