1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

মেহেরপুরে ধর্ষণ মামলায় রিগান নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বেলা দেড়টার সময় মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডিত রিগান মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের ১০ মার্চ সদর উপজেলার একটি গ্রামের তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছাত্রী তেরঘরিয়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রিগান হোসেন শিশুটিকে তার দোকানে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে রিগান তাকে ফেলে পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটির জ্ঞান ফিরলে সে ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের জানায়।

এ ঘটনায় ১৬ মার্চ শিশুটির চাচা মেহেরপুর সদর থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ দাখিল করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন।

এর আগে রিগান হোসেন তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপন শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting