1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

যিশুর মূর্তিতে ইসরায়েলি সেনার আঘাত

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার যিশু খ্রিস্টের মূর্তিতে হাতুড়ি দিয়ে আঘাত করার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যারা বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় কমান্ডের ওই সেনার আচরণ পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে জড়িত সেনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, ছবিটিতে দক্ষিণ লেবাননে ‘অভিযানরত’ এক ইসরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করা।

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী দেবল গ্রামের উপকণ্ঠে অবস্থিত ওই মূর্তির অবমাননার ঘটনায় বিভিন্ন কর্মী, শিক্ষাবিদ ও লেখক তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ ব্যঙ্গ করে লিখেছেন, আমরা এখন পুলিশ মুখপাত্রের এই দাবি শোনার অপেক্ষায় আছি যে, ‘ওই সেনা সদস্য যিশুর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিলেন’।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting