1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল (৬০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড (ডি-ব্লক) ইউনিটের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো. আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০)।

শনিবার (৮ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ডিবির মতিঝিল বিভাগ রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেপ্তার করে। পাশাপাশি একই দিন দুপুর পৌনে ১টার দিকে পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগ।

এছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ডিবির মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকনকে গ্রেপ্তার করে। তিনি পল্লবীর সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিলেন বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting