রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যর মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব মোল্লা (২৭) রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর নতুন রাস্তা এলাকার লোকমান মোল্লার ছেলে। তিনি ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য সজীব মোল্লাকে চাপা দিয়ে পালিয়ে যায় দ্রুত গতির একটি মাইক্রোবাস। এতে সে ঘটনাস্থলেই মারা যান।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটকে অভিযান চলছে।