1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭১ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী হলেন, গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে শেফা খাতুন (১৫)। তিনি উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা জহিরউদ্দিন জমাদার জানান, শেফা বুধবার (১৬ আগস্ট) বিকেলে বাড়ির সামনের বাথরুমে যায়। পরে সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। এ সময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেলে শেফাকে সাপে কামড় দেওয়ার পর স্থানীয় কৃষক পান্না প্রায় দুই ঘণ্টা ঝাড়ফুঁক করে। তবে সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে শেফা হয়তো বেঁচে যেত।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting