1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন এক সময়ের জেল থেকে ফিরে নতুন জীবনের বার্তা দিলেন সিদ্দিক

সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস আহত

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

পাবনায় নির্বাচনি এলাকায় একটি কর্মসূচি শেষ করে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, কর্মসূচি থেকে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সামনাসামনি সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাসসহ চার জন আহত হন।

আহত অন্যরা হলেন শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রইস উদ্দিন ও মাইক্রোবাসের চালক শফিক উদ্দিন।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের নির্বাচনী সভায় অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামে পাবনা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী সভায় যোগ দিতে যান। পথে তাঁকে বহনকারী মাইক্রোবাসকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে শিমুল বিশ্বাসসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে এনামুর রহমান ও রইস উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিমুল বিশ্বাস চোখে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting