কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক এবং দাদু’র প্রধান নির্বাহী ড. ইদ্রিস আলম।
আজ ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার সকালে সন্দ্বীপের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা।
শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ওসি (তদন্ত) মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. মোঃ শাহজাহান, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির এবং হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ রুুহল আমিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সভাপতি সুফিয়ান মানিক, সাংবাদিক চারু মিল্লাত, অনলাইন সন্দ্বীপ টিভি’র পরিচালক খোদাবক্স সাইফুল সহ বিভন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যাবস্থাপক মোঃ শামসুদ্দিন, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, বশিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক কামরুজ্জামান,দৈনিক আজাদী’র সন্দ্বীপ প্রতিনিধি ওমর ফয়সাল, ইফসার ম্যানেজার মোঃ বকতিয়ার, সন্দ্বীপ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মনি, সন্দ্বীপ স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি সুফিয়ান মানিক, সন্দ্বীপ কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইডর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, সিএসসিপি মোঃ সোহেল, দৈনিক কালবেলা’র প্রতিনিধি দিদারুল আলম, প্রতিদিনের কাগজ প্রতিনিধি হাসানুজ্জামান সন্দ্বীপী, পূর্বদেশ প্রতিনিধি সাইফরাব্বি, দিন প্রতিদিন প্রতিনিধি সাহেদ খান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন, অনলাইন সন্দ্বীপ টিভির পরিচালক খোদাবক্স সাইফুল প্রমুখ।
কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো Anyone Can Drown, No One Should.। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।
কর্মশালায় বক্তারা পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা পুনরায় শুরু করা, সাঁতার প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলা, পারিবারিক সচেতনতা ও তদারকি বৃদ্ধি করা, পানি থেকে সুরক্ষার কৌশল আয়ত্ত করা, নৌ যাতায়াতে লাইফ জ্যাকেট পরিধান করা, উঠান বৈঠক, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সন্তান হারানো শিশুর পিতা-মাতার সাক্ষাৎকার ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।