জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা জানতে চাই, এই সরকারের কাছে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং ভারত সরকারের কাছেও; পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার অর্থ কী? তাতে কি এটা দাঁড়ায় যে, এই সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে?
তিনি বলেন, সব জিনিসের দাম বেড়ে গেছে। এমন একটা দ্রব্য নেই যার দাম ২ থেকে ৪ গুণ বাড়েনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির যে সংকট। সে সংকট তো আছে কিন্তু আপনারা কেন আগে থেকে ব্যবস্থা নেননি। বারবার করে বলা হয়েছিল, আপনারা যে লুট-তরাজ করছেন সেটা বন্ধ করেন। দুর্নীতি বন্ধ করেন। করোনা যখন হলো আমরা বলেছিলাম, সাধারণ মানুষের কাছে ক্যাশ টাকা পৌঁছে দেন।
আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এই সরকার দুর্নীতিবাজদের সরকার। এই সরকার চোরের সরকার। এরা অবৈধ, এদের কোনো বৈধতা নেই। রাতের অন্ধকারে নির্বাচন করেছে। জোর করে ক্ষমতায় বসে আছে। এত চ্যালেঞ্জ করবেন না! ক্ষমতা ছেড়ে রাস্তায় নামুন। দেখা যাক, এ দেশের জনগণের শক্তি বেশি নাকি আপনাদের শক্তি বেশি। ক্ষমতায় থেকে অনেক লম্বা লম্বা কথা বলা যায়। ক্ষমতা ছেড়ে রাস্তায় এলে বোঝা যাবে এ দেশের কয়টা মানুষ আপনাদের পক্ষে আছে।