1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন এক সময়ের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত হয়েছেন।  শুক্রবার দুপুরে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক এবং একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, তিনি একই গ্রামের আকবর আলীর ছেলে।

জানা গেছে, মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুকও মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, রায়গঞ্জের ভুইয়াগাতী বাজার থেকে সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে অনুষ্ঠানে যাবার পথে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা এলাকায় নাহার এ্যাগ্রোর সামনে পৌছলে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting