1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ

১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৫১ বার পঠিত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে আগামী ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে সরকার। এই দিনে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা 1211807# ডায়াল করে, রবি গ্রাহকরা 41807#, বাংলালিংক গ্রাহকরা 1211807# এবং টেলিটক গ্রাহকরা 1111807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

বিটিআরসির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দিবসটির গুরুত্ব এবং এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ফ্রি ইন্টারনেট ডে সম্পর্কে সর্বসাধারণকে অবগত করার লক্ষ্যে নির্ধারিত বার্তাটি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করতে হবে। স্ক্রলে প্রচারযোগ্য বার্তাটি হলো—‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807#, টেলিটক 1111807# — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।’

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting