আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রেস বার্তায় এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
চলতি বছরের জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন মারা গেছেন, ১২৭১ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন মারা গেছেন, ২৩ জন আহত, নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন, ৯ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।
এ নতুন বছরে ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন মারা গেছেন ও ২৩৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৩.৮৫ শতাংশ, মারা যাওয়ার ৪৪.৪৬ শতাংশ ও আহতের ১৮.৮০ শতাংশ।
এছাড়া ১৫৬টি বাস দুর্ঘটনায় ১৫৯ মারা গেছেন ও আহত হয়েছেন ৪৫২ জন। যা মোট দুর্ঘটনার ২৩.৬৭ শতাংশ, মারা যাওয়ার ২৩.৪৯ শতাংশ ও আহতের ৩৫.৫৬ শতাংশ। ১৬৩টি ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন মারা গেছেন ও ৩৩৬ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৪.৭৩ শতাংশ, মারা গেছেন ২০.৫৩ শতাংশ ও আহতের ২৬.৪৩ শতাংশ।
চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।