1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন এক সময়ের জেল থেকে ফিরে নতুন জীবনের বার্তা দিলেন সিদ্দিক

ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজে সড়ক দুর্ঘটনা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

ঢাকা–বরিশাল মহাসড়ক—টেকেরহাট থেকে ভুরঘাটা অংশ। নাম মহাসড়ক হলেও বাস্তবে যেন এক মরণফাঁদ। প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে প্রাণ, ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী।

মাদারীপুরের ডাসার উপজেলাধীন ভাঙ্গা ব্রিজ এলাকায় আজ আবারও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকেরহাট থেকে ভুরঘাটা পর্যন্ত সড়কটি তুলনামূলক সরু হওয়ায় এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ভারী যানবাহনের চাপ ও সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এই রাস্তাটা অনেক ছোট, দুই পাশেই গাড়ি গেলে সমস্যা হয়। দ্রুত কাজ শেষ না করলে দুর্ঘটনা থামবে না।
এলাকাবাসী ও সাধারণ মানুষ দ্রুত সড়কের কাজ শেষ করার দাবি জানিয়ে বলেন, অবহেলার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যানজট নিরসন করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় কেউ আহত হয়নি। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করেছি।
তবে এলাকাবাসীর প্রশ্ন—আর কত দুর্ঘটনার পর এই মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে ?

 

মাদারীপুর থেকে —- বিস্তারিত
মোঃ তরিকুল ইসলাম রিপন মাদারীপুর

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting