মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক। আজ শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে সাড়ে তিনফুট দৈর্ঘ্যের স্তন্যপায়ী প্রানীটি।
আজ শুক্রবার সকালে স্থানীয় জেলে দাদন মান নদীতে জাল ফেললে উঠে আসে শুশুক। হাজার উৎসুক জনতা শুশুক কে দেখতে ভিড় জমায় |
এই বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলার বন কর্মকর্তা হুমায়ুন কবির খান গণমাধ্যম কে বলেন, বর্ষায় নদীতে পানি বাড়লে প্রায় সময় শুশুকের দেখা মেলে। শুশুক ধরা পড়ার বিষয়টি শুনেছি। পরে এটিকে কী করেছে জানি না। তবে পরবর্তীতে আমরা স্থানীয় চেয়ারম্যান ও আলোচনাসভায় সব জেলেদের বলে দেবো যেন এ প্রাণী ধরা পড়লে তাৎক্ষণিক অবমুক্ত করে দেওয়া হয়।
পরবর্তীতে জেলে দাদন মিয়া কে শুশুকের বিষয় জানতে চাইলে বলে শতশত জনগণ এটা দেখতে ভিড় জমায় ও তাদের সামনে রেখেই এটা পদ্মায় ছেড়ে দেয়া হয়েছে নদীতে ,তবে প্রতিদিন এরা এই নদীতে ডলফিন এর মতো নদীতে লাফায় দেখতে অনেক ভালো লাগে তাই ছেড়ে দিলাম |