সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ টিম কর্তৃক চোরাচালান মামলার ০১ জন এবং অপারেশন ডেবিলহান্ট অভিযানে রাজনৈতিক মামলার ০২ জন সহ মোট ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২০/১২/২০২৫ খ্রিঃ তারিখ ছাতক থানার মামলা নং-২৪,তারিখ-১৯/১২/২০২৫খ্রিঃ, ধারা- THE SPECIAL POWER ACT 1974, 25-B(1)(b)(2)/25-D. এর আসামী মোঃ এমদাদুল হক তুহিন (৩৮), পিতা-মোঃ লিয়াকত আলী মোল্লা, সাং ও পোঃ-জুগিরকান্দা,
থানা-উজিরপুর, জেলা-বরিশাল
বর্তমানে সাং-তাতীকোনা (নিজাম হাজীর বাড়ির ভাড়াটিয়া),
ছাতক পৌরসভা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ এর ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ইং ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D এর মামলায়
ছাতক উপজেলা যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হালিম শিপনকে গ্রেফতার করা হয়। আব্দুল হালিম ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মো: আব্দুল জলিলের ছেলে।
একই মামলায় অপর আসামী ছাতকের ভাতগাও ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: সোহাগ(২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ মিয়া (২৮), ১৩নং ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র। উক্ত তিন আাসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।