হোমনাস্থ বাস ভবনে সকাল ১০ ঘটিকায় মরহুম এম.কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে তাঁর বাবা এম কে আনোয়ার ও মা মাহমুদা আনোয়ারের কবর জিয়ারত, কোরআনখানি এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ সচিব ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিস ভূইয়া সহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খী অংশ গ্রহণ করেন।
জানাযায়, ২০১৭ সালে ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ররাজিউন) পরে হোমনাস্থ বাসভবনের পূর্বপাশে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মরহুম এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মো. আবিদ আলী মাষ্টার।
তিনি ১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে ঝিনাই দাহ জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রনালয়ের সচিব পদে চাকুরী করেছেন। ১৯৯১ সালে সরকারের সর্বোচ্চ পদ মন্ত্রী পরিষদ সচিব পদ থেকে অবসর গ্রহন করেন।
পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯১ সাল থেকে কুমিল্রা-০১( হোমনা- দাউদকান্দির আংশিক) আসন ও কুমিল্লা-০২( হোমনা- তিতাস) আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের বানিজ্য, নৌ পরিবহন, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
মরহুম এম কে আনোয়ার ও মরহুমা মাহমুদা আনোয়ার দুই পুত্র মাহমুদ আনোয়ার ও মাসুদ আনোয়ার ও এক কন্যা খাদিজা আক্তার রীনাসহ অসংখ্য দলীয় কর্মী, হিতাকাঙ্খী, গুনগ্রাহী রেখে গেছেন।
(মোঃ আবুল কালাম আজাদ -কুমিল্লা )