1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

মোহনগঞ্জ ট্রেনে নাশকতার মূলহোতা ছাত্রদলের সহ-সভাপতি: ডিএমপি

হাবিবুর রহমান ইলিয়াস
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে নাশকতার মূল হোতা ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

এই ঘটনায় সরাসরি অংশ নেন গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাটার ও রেললাইন কাটার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, যুবদলের একজন শীর্ষ নেতার কাছ থেকে রেললাইন কাটার নির্দেশনা পান কবির। নির্দেশনা অনুযায়ী গাজীপুরে ছাত্রদলের দুই নেতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। একজন হলেন আজিম উদ্দিন কলেজের ছাত্রদলের আহ্বায়ক তোহা ও অন্যজন গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম। পরিকল্পনা বাস্তবায়ন করতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা দুজন স্থানীয় এক কাউন্সিলরের বাসায় মিটিং করেন।

তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল নাট-বল্টু খুলে রেল চলাচল বিঘ্ন ঘটাবে। কিন্তু একাধিকবার চেষ্টা করে তা করতে পারেনি। তাই কবিরের সঙ্গে যোগাযোগ করে রেল লাইন কাটার সিদ্ধান্ত নেন তারা ।

উল্লেখ্য ,গত ১৩ ডিসেম্বর ভোররাত চারটার দিকে গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলা হয়। এতে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আসলাম মিয়া নামের এক যাত্রী নিহত ও লোকোমোটিভ মাস্টারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে ১৪ ডিসেম্বর এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting