দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন হবে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি)। এদিন বিকেল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। ফলে অধিবেশনের প্রথমদিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ভোটের পর তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।