1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়াতে ৩ আরসা সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিমসহ ৩ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের টিম ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আজ বুধবার দুপুরে কক্সবাজার র‍্যাব কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমান আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী হোসেন জোহর এবং মো. আলম। আস্তানা তল্লাশি চালিয়ে ২টি বিদেশি অস্ত্র, ১টি এলজি এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত ১১ ফেব্রুয়ারি ২০ নম্বর ক্যাম্পে আসাদুল্লাহ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় ছায়া তদন্তে নামে র‍্যাবের একটি টিম। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পায় আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ওই ক্যাম্পে অবস্থান করে এবং এই আস্তানায় অবস্থান করে আরসার সন্ত্রাসীরা ক্যাম্পে বড়ো ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের টিম মঙ্গলবার রাতে ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting