1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

বুক পকেটে তুমি আছ

জিএম রাব্বি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৪০ বার পঠিত

 

প্রথম প্রেমের পরশ তুমি
তুমি আমার রাণী
আমি আমার প্রেম পিযাসী
তোমায় আমি চিনি।

মনের বনে তুমি আমার
ফোটা গোলাপ ফুল,
জীবন নদীর জোয়ার ভাঁটায়
তুমি সুখের কূল।
মন নিয়ে খেলোনা যেন
ওগো মায়াবিনী।

তোমার ছোঁয়া ভালো লাগে
মনটা উদাস হয়,
তুমি এলে মনের বনে
ফাগুন হাওয়া বয়।
তোমার প্রেমের অনুরাগিণী
আমি চির দিনি।

বুক পকেটে তুমি আছ
আছো মনের ভাঁজে,
তোমার কথা ভাবি এখন
আমি সকাল সাঁঝে।
প্রেম নিয়ে করোনা তুমি
কখনো ছিনিমিনি।

জি এম রাব্বী কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট:-

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting