1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ছাড়া নিয়ে ‘কড়াকড়ি’

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে—কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন, যা শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ছুটি কিংবা অন্য যে কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর পূর্বানুমতি নিতে হবে।

এই নির্দেশনা ডিএমপি কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, এসবি, পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হওয়ায় নির্বাচনের আগ পর্যন্ত পুলিশের সব ইউনিট প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের আশা, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting