1. admin@newsupdate24-7.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭ দেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের কদমতলীতে ফোম কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে ‘অবৈধ বাংলাদেশিদের’ প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় ভারত মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি-কুয়েত

দেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ নিয়ে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইট আজ শনিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাই ট্রানজিট শেষে একই এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হয়। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। তার সঙ্গে একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। আগামী বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা দেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় যুক্ত ছিলেন।

গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তদন্তে তাদের হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেটকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting