1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত তিন।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় ওই এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে তিন যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting