ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ০৩ জন আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ করা হয়
মোঃ সফিকুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, ছাতক থানা, সুনামগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই/সাদেক, এসআই/সারোয়ার, এএসআই/মোঃ তোহা, এএসআই/শহিদুল, এএসআই/বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া ছাতক থানার সিআর-৩৯৯/২৫ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল হান্নান (৩৮) পিতা-ছিদ্দেক আলী, সাং-কুপিয়া, পোঃ-ছাতক, সিআর-৫৪৯/২৩ (ছাতক) (সাজাপ্রাপ্ত) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোছাঃ সেলিনা বেগম, স্বামী-কবির আহমদ, সাং-বোবরাপুর, পোঃ-কালারুকা, এবং বিদ্যুৎ সিআর-১৭৬/২৩(ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ খুরশেদ আলী, পিতা-জনিফর আলী, সাং-জয়নগর, সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জদেরকে ইং ১২/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রিবেলা তাদের বসত বাড়ি হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।