1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,৩০ যাত্রী আহত।

নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৫০ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে ৩০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা সবাই উপজেলার মাদারগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত যাত্রীরা জানান, মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের বাসটি মাদারগঞ্জ বাসস্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো। পথিমধ্যে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে হেলপারসহ প্রায় ৩০জন যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, দুর্ঘটনা কবলিত বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting