1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

ডিএমপিতে ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

নিউজ আপডেট ২৪ ,অনলাইন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন -১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর), মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত তিন আদেশে এসব পদায়ন করা হয়।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting