1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

তারেক রহমান লন্ডনে নেই; তিনি বাংলাদেশেই আছেন- আহমেদ আযম খাঁন।

হাসুরুল ইসলাম হাসু
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্কাইপের মাধ্যমে এমন কোনো দিন নেই যে তিনি বাংলাদেশের কোনো প্রান্তের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন না। তিনি প্রতি সপ্তাহে একবার করে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মিটিং করেন বলে জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে যে সমাবেশগুলো হচ্ছে এ বিষয়ে স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন তারেক রহমান। তার সিদ্ধান্ত অনুযায়ী ১০ বিভাগের সমাবেশ হচ্ছে। প্রতি জেলায় কাউন্সিল হচ্ছে। সে বিষয়েও প্রতিদিন তারেক রহমান খোঁজ নিচ্ছেন।

আযম খান আরও বলেন, তারেক রহমান লন্ডনে নেই; তিনি বাংলাদেশেই আছেন। যেহেতু পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মিনিটে-সেকেন্ডে চলে যাওয়া যায়, সেহেতু উনার দেহটা লন্ডনে থাকলেও পুরো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশেই।

দীর্ঘ ১৩ বছর পর মঙ্গলবার (১ নভেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস।

তিনি কাউন্সিল নিয়ে বলেন, ২ হাজার ৩২৩ জন ভোটারের মাধ্যমে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিন জন। তারা হলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাবেক সহসভাপতি আলি ইমাম তপন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী তারা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক মহাসচিব মাহমুদুল হক সানু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting