1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার

Moniruzzaman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মহানগরের পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তারা।

এর আগে গতকাল বুধবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বাহারুল আলমকে আইজিপি ও শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আগের সরকার পতনের দিন গত ৫ আগস্ট আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান ময়নুল ইসলাম। এখন তার স্থলাভিষিক্ত হলেন বাহারুল আলম।

অপরদিকে গত ৬ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মাইনুল হাসান। তিনি পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন। তার জায়গায় এখন নতুন দায়িত্ব পেলেন সাজ্জাত আলী।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting