আজ বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ২ নং ওয়ার্ডের উন্নয়ন উৎসবে এ মন্তব্য করেন তিনি। এসময় ‘বিএনপি মহাসচিব লজ্জায়’ ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন বলেও দাবি করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র।
বর্তমান সরকারের উন্নয়নের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে- এসব তাদের মস্তিষ্কে আসে না। যে নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত ছিল, সেই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উন্নয়ন দেখে না, তারা উন্নয়ন করতে পারে না। যাদের চোখে উন্নয়ন নেই, যারা স্বপ্ন দেখতে পারে না, তারা কখনও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না।’