1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপিকে বিভাগীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০২ বার পঠিত

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপিকে বিভাগীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান তিনি।

শনিবার (৫ নভেম্বর) বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, সমাবেশের জন্য কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে বিএনপিকে। বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত মঞ্চ ব্যবহার করতে পারবে না তারা। ওই মঞ্চের চারদিকে ২০০ ফিট জায়গা খালি রাখতে হবে। এই শর্ত মেনে নিয়ে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বিকেল ৩টার দিকে ডিসি সাহেব ফোন করে অনুমতির বিষয়টি জানিয়েছেন। এখন আমরা সেখানে সমাবেশের আয়োজন নিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু করেছি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting