1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পঠিত

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, চারটি উপজেলায় সন্ত্রাসবিরোধী যৌথ বাহিনীর অভিযান ও সন্ত্রাসীদের তথ্য সংগ্রহের চলমান অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting